চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রিয়াল-বায়ার্ন ২০তম বারের মতো মুখোমুখি হচ্ছে, যা একটি রেকর্ড। বিদেশি দলের সঙ্গে সর্বশেষ ২২ ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছে রিয়াল। জার্মান প্রতিপক্ষের সঙ্গে আগের ১২ ম্যাচের নয়টিতেই জিতেছে রিয়াল, হেরেছে দুবার। দুবারই প্রতিপক্ষ বায়ার্ন। ফাইনালে উঠতে পারলে রিয়াল রেকর্ড ১৩তম বারের মতো ইউরোপিয়ান কাপ/ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে। নিজেদের মাঠে এই মৌসুমে পাঁচ ম্যাচের সব কটিই জিতেছে রিয়াল, গোল করেছে ২২টি! জার্মান প্রতিপক্ষের সঙ্গে ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল পাননি রোনালদো। দুটো ম্যাচ খেলে দুটোতেই হেরেছেন। রিয়ালের হয়ে ২০ ম্যাচের মাত্র দুটিতে হারলেও পুরো ক্যারিয়ারে জার্মান প্রতিপক্ষের সঙ্গে মরিনহোর রেকর্ড নেতিবাচক। আট ম্যাচের চারটিতে হেরেছেন, তিনটিতে জিতেছেন। তবে এই তিন জয়ের একটি ২০১০-এর ফাইনালে, বায়ার্নেরই বিপক্ষে। সর্বশেষ চার ম্যাচ জয়ী বায়ার্ন এ সময় গোল করেছে ১৩টি, খেয়েছে একটি। সর্বশেষ ১০ অ্যাওয়ে ম্যাচের ছয়টিতেই জিতেছে বায়ার্ন।