চ্যাম্পিয়নস লিগে রেড বুলের দুই ক্লাবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি দলই চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। এরপরও ঝুলে ছিল ভাগ্য—এই দুই দলের কোনটি খেলার সুযোগ পাবে? অবশেষে উয়েফা সবুজ সংকেত দিয়েছে, জার্মানির আরবি লাইপজিগ আর অস্ট্রিয়ার সালজবুর্গ দুই দলই খেলতে পারবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। 

অস্ট্রিয়ার চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে সালজবুর্গ। আর লাইপজিগ সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পেয়েছে বুন্দেসলিগার রানার্সআপ হয়ে। ‘এনার্জি ড্রিংক’ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুলের লাইপজিগ আর সালজবুর্গের মালিকানা থাকায় একই সঙ্গে দুটি ক্লাবের ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলা নিয়ে সংশয় জেগেছিল। তবে ক্লাব দুটি পরিচালনার ক্ষেত্রে রেড বুলের মালিক একক সিদ্ধান্ত নেন না বলে তারা একই সঙ্গে খেলার অনুমতি পেয়েছে। বিবিসি