চ্যাম্পিয়নস লিগের শিরোপা চেন্নাইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার আইপিএলের কোনো দল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ফাইনালেই উঠতে পারেনি। এবার চেন্নাই সুপার কিংস ফাইনালেই শুধু উঠল না, দক্ষিণ আফ্রিকা থেকে শিরোপাটাও নিয়ে নিল। কাল তারা ফাইনালে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ওয়ারির্সকে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে টস জেতা ওয়ারির্স। মাইক হাসি (৫১) ও মুরালি বিজয়ের (৫৮) হাফ সেঞ্চুরিতে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। টুর্নামেন্ট সর্বোচ্চ রান করে সোনার ব্যাট পুরস্কারটি পেয়েছেন মুরালি। ওয়েবসাইট।