প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর আগে লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন। এবার রিওতেও হয়তো একই স্বপ্ন নিয়ে এসেছিলেন ইলিয়া জাকারভ। কিন্তু স্বপ্নটা এভাবে সুতা কাটা ঘুড়ির মতো মুখ থুবড়ে পড়বে, সেটি হয়তো কল্পনাতেও ছিল না রাশিয়ান ডাইভারের। ৩ মিটার স্প্রিংবোর্ডে বাছাইয়েই বাদ পড়েছেন। এর চেয়েও বড় লজ্জা, ২৫ বছর বয়সী জাকারভ বাছাইয়ে স্কোর করেছেন ০.০! লাফটা ছিল বেশ অদ্ভুত, রিওর ‘হাস্যকর ব্যর্থতা’র তালিকায় মনোনয়ন পাওয়ার মতো। নিজের রুটিনের শেষ ঘূর্ণিতে গোলমাল পাকিয়ে ফেললেন, পুলে পড়ার সময় মুখ রয়ে গেল হাঁটুর সমান্তরালে। প্রাথমিক বাছাইয়ে মালয়েশিয়ার আহমাদ আমসিয়ার আজমানও একই রকম মুখ থুবড়ে পড়েছিলেন, এটি যদি জাকারভের জন্য কোনো সান্ত্বনা হয় আর কি! এএফপি।