চ্যাম্পিয়নেরও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের এক নম্বর মারিয়া শারাপোভা বিদায় নিয়েছিলেন এক দিন আগে। কাল উইম্বলডন বিদায় জানাল বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকেও। কোয়ার্টার ফাইনালে কেভিতোভা হেরেছেন সেরেনা উইলিয়ামসের কাছে। চারবারের চ্যাম্পিয়ন সেরেনা জিতেছেন ৬-৩, ৭-৫ গেমে। সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কা বা তামিরা পাশেকের সঙ্গে খেলবেন উইলিয়ামস বোনদের ছোটজন।উইম্বলডনে কালকের দিনটি নির্ধারিত ছিল শুধু মেয়েদের জন্য। মেয়েদের কোয়ার্টার ফাইনালগুলোই শুধু হওয়ার কথা ছিল। কিন্তু লন্ডনের আবহাওয়া নারী দিবসে খেলতে বাধ্য করেছে পুরুষদেরও। বৃষ্টি পরশু শেষ করতে দেয়নি ছেলেদের শেষ ষোলোর সব ম্যাচ। আট ম্যাচের পাঁচটিই ঝুলে ছিল, যার মধ্যে দুটি আবার শুরুই হয়নি। কাল সেই অসমাপ্ত ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ব্রিটিশদের আশা-ভরসা অ্যান্ডি মারে, স্পেনের ডেভিড ফেরার, জার্মানির ফিলিপ কোলশ্রেইবার ও ফ্লোরিয়ান মেয়ার। আগের দিনই শেষ আট নিশ্চিত হয়েছিল রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ এবং রাশিয়ার মিখাইল ইয়ুঝনির। আজ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ খেলবেন মেয়ারের বিপক্ষে। রেকর্ড সপ্তম উইম্বলডন শিরোপার লড়াইয়ে নামা ফেদেরারের প্রতিপক্ষ ইয়ুঝনি। মারে খেলবেন স্প্যানিশদের শেষ ভরসা ফেরারের সঙ্গে। কোলশ্রেইবারকে খেলতে হবে জো-উইলফ্রায়েড সোঙ্গা অথবা মার্ডি ফিশের বিপক্ষে। ওয়েবসাইট।