চ্যাম্পিয়ন-ঘাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রথম আসর বসে ১৯৩০ সালে। সেবার চ্যাম্পিয়ন উরুগুয়ে। পরের দুই আসরে টানা দুবার চ্যাম্পিয়ন ইতালি। এরপর দ্বিতীয় মহাযুদ্ধের বিরতির পর আবার উরুগুয়ের গলায় শিরোপার বরমাল্য। কোস্টারিকার কাছে এসব অর্জন এমন বড় কিছু মনে না-ও হতে পারে! টানা দুই ম্যাচে যে তারা সেই উরুগুয়ে আর ইতালিকেই হারিয়েছে। আরেক সাবেক শিরোপাজয়ী ইংল্যান্ডকে তো ‘লজ্জাই’ দিয়েছে। ইংল্যান্ডকে কোস্টারিকা ‘হারিয়ে’ দিয়েছে মুখোমুখি হওয়ার আগেই! পরশু ইতালিকেই শুধু হারায়নি, কোস্টারিকার এই জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা! এবার মাঠের খেলাতেও হারিয়ে দেয় কি না কে জানে!