চ্যারিটি ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু তিন দিনের এইট-এ সাইড টুর্নামেন্ট আয়োজন করেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচালিত সোশ্যাল ড্রাইভ ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (এসডিসিএ) নামের একটি সংগঠন। উত্তরা র‌্যাব-১ মাঠে আয়োজিত টুর্নামেন্টে খেলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গড়া ২০টির বেশি দল। টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে অর্গ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে। মুক্তিযোদ্ধা পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি প্রকল্প আছে অর্গর, সেই প্রকল্পেই দেওয়া হবে এই অর্থ। বিজ্ঞপ্তি।