চ্যালেঞ্জ কাপ জিতল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তান ও ভারতের পর এএফসি চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হলো উত্তর কোরিয়া। কলম্বোয় পরশু অনুষ্ঠিত তৃতীয় চ্যালেঞ্জ কাপের ফাইনালে কোরিয়া টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ১-১।ওদিকে মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে ৮ দেশের টুর্নামেন্টে তৃতীয় হয়েছে তাজিকিস্তান। এই তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মিয়ানমার ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী ৭-২৯ জানুয়ারি দোহায় এশিয়ান কাপে খেলার টিকিট পেল কোরিয়া। এবারের বিশ্বকাপেও খেলার সুযোগ করে নিয়েছে দেশটি।