চ্যালেঞ্জটা নিচ্ছেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ক্যারিয়ারের শেষই দেখে ফেলেছে অনেকে। অলরাউন্ডার পরিচয়টা তিনি নিজেও যেন ভুলে গিয়ে পুরোদস্তুর স্পিনার হয়ে উঠেছেন। ব্যাটে রান নেই অনেক দিন ধরেই। গত ভারত সফরের ওয়ানডে দলেও ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শহীদ আফ্রিদির নাম অনেককেই চমকে দিয়েছে। পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, এটাই আফ্রিদির শেষ সুযোগ। নিজের যোগ্যতার প্রমাণ দিতেই হবে। তবে আফ্রিদির কথা, দলে নিয়ে এ ধরনের মন্তব্য করে তাঁকে উল্টো চাপেই ফেলে দেওয়া হচ্ছে। ওয়েবসাইট। অবসর কখন নিতে হবে সেটি তাঁর ভালোই জানা আছে মন্তব্য করে আফ্রিদি বলেছেন, ‘জানি না ঠিক কোন প্রেক্ষাপট বা পরিস্থিতিতে ইকবাল কাশিম আমার সম্পর্কে এ ধরনের কথা বলেছেন। কারোই উচিত হবে না আমাকে চাপের মধ্যে ফেলে দেওয়া। আমার ভক্তরা চায় আমি এখনো খেলে যাই। আমি অবশ্যই সিদ্ধান্ত নেব আর কত দিন খেলব আর কখন অবসর নেব।’আজীবন দেশকে ভালোবেসেই খেলে গেছেন। দেশের জন্যই আবার ভালো করতে চান বলেও জানিয়েছেন। তাঁকে এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে আফ্রিদি বলেছেন, ‘সব সময়ই বলে এসেছি কাউকেই এই সুযোগ দেব না বলার, সময় এসেছে এখন চলে যাও। দক্ষিণ আফ্রিকায় আমি অনেক আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছি। চ্যালেঞ্জটা নিতে এবং ভালো খেলতে আমি প্রস্তুত। অতীতেও করেছি, এটা আমার জন্য নতুন নয়।’