ছক্কা এবং ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ১০৮ বলে ৬৯ রান, মাত্র ৪টি চার। পরের ১৬ বলে ৬২ রান! ওই ১৬ বলের ৭টিকেই উড়িয়ে ফেলেছেন বাউন্ডারির বাইরে, সঙ্গে ছিল আরও ৪টি চার। বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি লিখে নিয়েছেন নিজের নামে। শেষ ওভারে ব্যাট করার সুযোগ পেলে বিশ্বকাপের রেকর্ডটাই ভেঙে ফেলতেন কি না, কে জানে। এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ছক্কার তিনটি ইনিংস আছে বিশ্বকাপে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং মেরেছিলেন ৮টি ছক্কা। এরপর ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের ইমরান নাজির জিম্বাবুয়ের বিপক্ষে ও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাডাম গিলক্রিস্ট মেরেছিলেন ৮ ছক্কা। এক ইনিংসে ৭টি ছক্কার ঘটনা আছে কালকেরটিসহ মোট ৭টি। টেলরের আগে ভিভ রিচার্ডস, সৌরভ গাঙ্গুলী, হার্শেল গিবস, ব্র্যাড হজ, যুবরাজ সিং ও সনাৎ জয়াসুরিয়া খেলেছিলেন এই ইনিংসগুলো।