প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ষষ্ঠ ম্যাচে ৩৩৩ রান করেও হেরেছিল ইংল্যান্ড। এটা কোনো রেকর্ড নয়। তবে ইংল্যান্ডের ওই ইনিংসে ছিল না কোনো ছক্কা। ওয়ানডে ম্যাচে ছক্কা ছাড়া এটাই সর্বোচ্চ ইনিংস। ছক্কাবিহীন আর মাত্র চারটি ইনিংসই আছে ওয়ানডে ক্রিকেটে। ১৯৯৬ সালে নাইরোবির জিমখানায় পাকিস্তান প্রথম দল হিসেবে ছক্কা ছাড়াই তোলে ৩০০ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ৩২১ রান করেছিল তারা। এ ছাড়া ১৯৯৮ সালে কোচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৫ উইকেটে ৩০৯, ২০০৯ সালে কলম্বোতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ৬ উইকেটে ৩০৭ ও ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে পাকিস্তানের ৯ উইকেটে ৩০২ রানের ইনিংসগুলো আছে এই তালিকায়।