ছক্কা-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে এক ইনিংসে ছক্কা মারার রেকর্ড নতুন করে লেখা হয়েছে কাল। চ্যাম্পিয়নস লিগের কোন দল নয়, নামিবিয়া করেছে রেকর্ডটি। উইন্ডহোয়েকে নামিবিয়ার ব্যাটসম্যানরা ১৮টি ছক্কা মেরেছেন স্কটল্যান্ডের বিপক্ষে। এক ক্রেগ উইলিয়ামসই মেরেছেন ১৪টি ছক্কা! নামিবিয়ানরা পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, এসেক্স ও চেন্নাইকে। ২০০৮ সালে এসেক্স সাসেক্সের, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের ও ২০১০ সালে চেন্নাই রাজস্থানের বিপক্ষে ১৭টি করে ছক্কা মেরেছিল। ৪৮ বলে ১১৬ রান করা উইলিয়ামসের ১৪ ছক্কা স্থান পেয়েছে ব্যক্তিগত তালিকার দুইয়ে। শীর্ষে ২০০৮ সালে সাসেক্সের বিপক্ষে এসেক্সের গ্রাহাম নেপিয়ারের ১৬ ছক্কার ইনিংসটি।