প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬টি ছয় হয়ে গিয়েছিল ১৬ ওভারেই। মনে হচ্ছিল, বারবাডোজে পরশু টি-টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা করেই ফেলবে অস্ট্রেলিয়া। পরের চার ওভারে কোনো ছয় না হওয়ায় অবশ্য অক্ষতই থেকে গেছে দক্ষিণ আফ্রিকার রেকর্ড। গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে ১৭টি ছয় মেরেছিলেন গ্রায়েম স্মিথরা। অস্ট্রেলিয়া আছে তিনেও, ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে গিলক্রিস্ট-পন্টিংরা মেরেছিলেন ১৪টি ছক্কা। ইনিংসের রেকর্ডটি না হলেও ভারতকে সঙ্গে নিয়ে ম্যাচে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটি কিন্তু ছুঁয়েছে অস্ট্রেলিয়া। পরশু ভারতের ইনিংসে ছয় ছিল ৮টি, ম্যাচে মোট ২৪টি। ২৪ ছক্কা দেখা আগের ম্যাচটিতেও ছিল ভারত। গত বছরের ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে ভারত ছয় মেরেছিল ১৩টি, ১১টি নিউজিল্যান্ড।