ছক্কাময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি ছয়, কোনো চার নেই। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে প্রথম ৫৩ বলে এই পরিসংখ্যানই ছিল আফগানিস্তানের মোহাম্মদ নবীর। যেভাবে খেলছিলেন তাতে হুমকির মুখে পড়ে গিয়েছিল পল কলিংউডের কোনো চার ছাড়া সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি। নবী পরের সাত বলে তিনটি চার মেরেই নষ্ট করেছেন সেটা। তবে চারগুলোও অল্পের জন্য ছয় হয়নি। ইংল্যান্ডের কলিংউড ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০ বলে অপরাজিত ৫৪ রান করেছিলেন ছয়টি ছক্কার সাহায্যে। চারবিহীন ইনিংসে পাঁচটি করে ছক্কা মেরেছেন তিনজন। নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলান (বনাম জিম্বাবুয়ে ১৯৯৭), ইংল্যান্ডের দিমিত্রি মাসকারেনহাস (বনাম ভারত ২০০৭) ও ভারতের সুরেশ রায়না (বনাম নিউজিল্যান্ড ২০০৯)। চারটি ছক্কা মারার উদাহরণ আছে ১১টি।