ছক্কার ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আলাদা ম্যাচ, আলাদা পরিস্থিতি। তবে ১৯৮৬ সালে অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে জাভেদ মিয়াঁদাদের ছক্কা মেরে ম্যাচ জেতানো, আর সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফ্রিদির ছক্কায় ভারতকে হারানোর ঘটনা দুটি রমিজ রাজা মেলালেন এক বিন্দুতে। হারের এই ধরনটা নাকি মানসিকভাবে পিছিয়ে দেবে ভারতকে, ‘আমার মনে আছে মিয়াঁদাদের সেই ছক্কার পর ভারত আমাদের শারজায় আর হারাতে পারেনি।’ কথাটা পুরোপুরি না হলেও কিছুটা সত্য তো বটেই। ওই ম্যাচের পরের চার বছর শারজায় পাকিস্তানকে হারাতে পারেনি ভারত। কিন্তু রমিজ হঠাৎ ওই ম্যাচের সঙ্গে মিরপুরে আফ্রিদির ছক্কা মেরে ম্যাচ জেতানোটা মেলাচ্ছেন, কারণ টি-টোয়েটি বিশ্বকাপে মিরপুরে পাকিস্তানের প্রথম ম্যাচই যে ভারতের বিপক্ষে। আসল লড়াইয়ে নামার আগে প্রতিক্ষের ঘা-টা একটু খুঁচিয়ে দেওয়া আর কী! ওয়েবসাইট।