প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছক্কা নিয়ে ছেলেখেলা টি-টোয়েন্টি। আর সেই ছেলেখেলায় কাল সেঞ্চুরি করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক কাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জেড ডার্নব্যাখকে দ্বিতীয় ছক্কাটি মেরেই টি-টোয়েন্টি ক্রিকেটে পেয়েছেন নিজের শততম ছক্কা। এই ১০০ ছক্কার ২০টি ধোনি মেরেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের স্বীকৃত ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে তিনিই, যাঁকে ওখানে বেশি মানায়—ক্রিস গেইল। ১২০টি টি-টোয়েন্টি খেলে ৩০৭টি ছয় এই জ্যামাইকানের। ২২০টি ছক্কা মেরে গেইলের ক্যারিবীয় সতীর্থ কাইরন পোলার্ড আছেন দুইয়ে। তিনে ডেভিড হাসি (১৯৮টি)। ২৯টি ছয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তামিম ইকবাল।