ছক্কার রাজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের রেকর্ডই নতুন করে লিখলেন কাল তামিম ইকবাল। গত বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের ইনিংসটিতে ৬টি ছক্কা মেরেছিলেন, বাংলাদেশের হয়ে রেকর্ডও ছিল এটিই। নিজের রেকর্ডকে এক ধাপ এগিয়ে নিয়ে তামিম কাল ছক্কা মারলেন সাতটি। তবে ওয়ানডেতে এক ইনিংসে তাঁর চেয়ে বেশি ছক্কা মেরেছেন আরও ২১ জন। সবার ওপরে জেভিয়ার মার্শাল। ২০০৮ সালে কানাডার বিপক্ষে কিং সিটিতে অপরাজিত ১৫৭ রানের ইনিংসটিতে ১২টি ছক্কা মেরেছিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। মার্শালের আগে রেকর্ডটি ছিল সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদির। ১৯৯৬ সালের এপ্রিলে সিঙ্গাপুরে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়ার পথে ১১টি ছয় মেরেছিলেন ‘মাতারা হারিকেন’। ‘বুম বুম’ আফ্রিদির কীর্তিটা মাস ছয়েক পরে। নাইরোবিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নতুন করে লেখার পথে ১১টি ছয় মেরেছিলেন আফ্রিদিও।