হল্যান্ডের বিপক্ষে ৩, আয়ারল্যান্ডের বিপক্ষে ৪, ওমানের বিপক্ষে ৫ ছক্কার পর কাল পাকিস্তানের বিপক্ষে ২ ছক্কা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ১৪টি ছক্কা মেরেছেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কোনো একটি টুর্নামেন্ট বা সিরিজে সবচেয়ে বেশি ছক্কা তামিমই মেরেছেন। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৯টি ছয় মেরেছিলেন সাকিব আল হাসান। তামিমকে এখন হাতছানি দিচ্ছে টি-টোয়েন্টিতে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬টি ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। রেকর্ড হয়ে আছে ওটাই।
এক টুর্নামেন্ট বা সিরিজে সবচেয়ে বেশি ছক্কা
ছক্কা ব্যাটসম্যান ম্যাচ ইনিংস টুর্নামেন্ট/সিরিজ
১৬ গেইল ও. ইন্ডিজ ৭ ৬ ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
১৫ লেভি দ. আফ্রিকা ৩ ৩ দ. আফ্রিকার নিউজিল্যান্ড সফর (২০১২)
স্যামুয়েলস ও. ইন্ডিজ ৭ ৬ ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়াটসন অস্ট্রেলিয়া ৬ ৬ ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
গেইল ও. ইন্ডিজ ২ ২ ও. ইন্ডিজের দ. আফ্রিকা সফর (২০১৫)
১৪ ফিঞ্চ অস্ট্রেলিয়া ২ ২ অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর (২০১৩)
তামিম বাংলাদেশ ৪ ৪ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ