ছক্কায় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছক্কা মেরে খেলা শেষ করতে ভালোবাসেন মুশফিকুর রহিম। তিনবার এই কাজটা করে দেখালেন বাংলাদেশ অধিনায়ক। প্রথমবার গত বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে, ২০০৯-এর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে, কাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ জিতেছে ৭৬টি ম্যাচ। মাত্র ছয়টিতে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কাজটা প্রথম করেছিলেন নাঈম ইসলাম—২০০৯ সালে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ছক্কা মেরে দলকে জেতান অধিনায়ক সাকিব আল হাসান। ওই বছরের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে আবার জয়সূচক শটটা হলো ছক্কা। সেটি ছিল চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে। ব্যাটসম্যানের নাম রকিবুল হাসান।