প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক বা নার্সের ছদ্মবেশে হাসপাতালে ঢোকা। নাটক-সিনেমার সৌজন্যে দৃশ্যটা আমাদের বেশ পরিচিত। সেই পরিচিত দৃশ্যটাই নতুন করে অভিনীত হলো দক্ষিণ-পূর্ব ফ্রান্সের শহর গ্রেনোবলের এক হাসপাতালে, এবার অবশ্য বাস্তবে। কুশীলব এক সাংবাদিক, যিনি নিয়েছিলেন যাজকের ছদ্মবেশ। উদ্দেশ্য, ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখারকে রাখা হয়েছে যে কক্ষে সেখানে ঢুকে খবর সংগ্রহ করবেন। বিধি বাম, ধরা পড়ে যান নাম না-জানা ওই সাংবাদিক। পরে তাঁকে বের করে দেওয়া হয় হাসপাতাল চত্বর থেকে। এ ঘটনায় বিস্মিত শুমাখারের ম্যানেজার সাবিনা কেম, পরশু তিনিই জানিয়েছেন ঘটনাটি। ওয়েবসাইট।