ছদ্মবেশী হুলিগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের পতাকার রঙে রাঙানো মুখ। লাল-সাদা রং তো মেখেছেনই, মাথায় জড়ানো সুইজারল্যান্ডের স্কার্ফ। আর এসব ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেছেন। সাদাচোখে কারও চেনার উপায় নেই পাবলো আলভারেজ আসলে ছদ্মবেশী হুলিগান। আর্জেন্টিনার কট্টর সমর্থক গোষ্ঠী ‘বারাস ব্রাভাসের’ ভয়ংকর এই সদস্যের ওপর আসলে অনেক আগে থেকেই নজর রাখছিল ব্রাজিল পুলিশ। আর এই কারণেই এমন ছদ্মবেশ। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। ঠিকই পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে। প্রায় ২০০০ উচ্ছৃঙ্খল আর্জেন্টাইন সমর্থকদের তালিকায় থাকা এই হুলিগান নেতাকে ধরতে পুলিশ বেশ তৎপর ছিল। এবার বেচারার শ্রীঘরে যাওয়ার অপেক্ষা। রয়টার্স।