ছন্দে ফিরছেন শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিএল টি-টোয়েন্টিতে পুরো ‘ফ্লপ’ ছিলেন শোয়েব আখতার। বাংলাদেশ থেকে একটার বেশি উইকেট নিয়ে যেতে না পারলেও ছন্দটা এখানেই ফিরে পেয়েছেন। কারণ দেশে ফিরেই ঘরোয়া টুর্নামেন্টে দারুণ খেলছেন পাকিস্তানের এই গতিতারকা। শোয়েবের খেলা দেখে মুগ্ধ পিসিবির প্রধান নির্বাচক মহসিন খান জানিয়েছেন, আগামী ইংল্যান্ড সফরের দলে বিবেচনা করা হতে পারে ৩৪ বছর বয়সী পেসারকে। পেন্টাগুলার কাপ ওয়ানডে টুর্নামেন্টে ৫২ রানে ৬ উইকেট নিয়েছেন শোয়েব। ঠিক সময়েই জ্বলে উঠেছেন। কারণ এই ম্যাচটা দেখতে হাজির হয়েছিলেন মহসিন। শোয়েবের পারফরম্যান্স দেখে প্রধান নির্বাচক বলেছেন, ভালো খেললে পরবর্তী ইংল্যান্ড সফরের দলেই রাখা হবে ২০০৭ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ফাস্ট বোলারকে। শোয়েব জানিয়েছেন, তাঁর লক্ষ্য সুদূরে। অবসর নেওয়ার আগে পাকিস্তানের হয়ে জিততে চান ২০১১ বিশ্বকাপ। ওয়েবসাইট।