ছন্নছাড়া পর্তুগিজ শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি-পর্তুগাল ম্যাচ শেষে বিমর্ষ, ক্লান্ত ক্রিস্টিয়ানো রোনালদোদের ছবি নিশ্চয়ই মনে গেঁথে আছে আপনার৷ গত পরশু ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের মুখও ভেসে ভেসে আসছে বোধ করি৷ পর্তুগাল রক্ষণভাগের প্রহরী৷ জার্মানদের একের পর এক আক্রমণের হাত থেকে দলকে বাঁচানোর মুহূর্তে হাঁটুর ওপরের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই রিয়াল মাদ্রিদ তারকা৷
নিজের চোট নিয়ে শঙ্কিত কোয়েন্ত্রাও বললেন, ‘মন বলছে, আমার আর এই বিশ্বকাপ খেলা হবে না৷ নিশ্চিত এটি গুরুতর চোট, তবে আশা করছি, আমার ধারণা ভুল৷ দুঃখজনক হলেও ফুটবলে এমনটি হরহামেশাই হয়৷’
পর্তুগালের রক্ষণভাগের যখন এই অবস্থা, তখন আক্রমণভাগেও হানা দিয়েছে চোট৷ কোয়েন্ত্রাওয়ের সঙ্গে তাঁদের ফরোয়ার্ড হুগো আলমেইদাকেও গ্রুপপর্বে পাওয়া যাচ্ছে না৷ পর্তুগিজ দলের প্রধান চিকিৎসক হেনরিখ জোনস জানাচ্ছেন, দুজনকেই পরবর্তী ১০ থেকে সর্বোচ্চ ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে৷
প্রথম ম্যাচেই মানসিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হার, একের পর এক চোট, তার ওপর পেপের লাল কার্ডের খাঁড়া—পর্তুগিজ শিবির যেন ছন্নছাড়া৷ রোনালদোদের মনের জোর কতটুকু টিকে থাকে, সেটাই এখন দেখার৷ ওয়েবসাইট৷