ছবি তোলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টকে পাশে পেলে কে না ছবি তুলতে চাইবে! পেশাদারির গণ্ডি ছাড়িয়ে বোল্টের সঙ্গে মোবাইলে ছবি তুলেছিলেন কমনওয়েলথ গেমসের তিন নিরাপত্তাকর্মী। দিতে হলো এর খেসারত—চাকরিচ্যুতি! ঘটনাটা গত পরশুর। ৪*১০০ মিটার রিলে দৌড় সামনে রেখে হ্যাম্পডন পার্কের পাশে অনুশীলন করছিলেন বোল্ট। এমন সময় ওই নিরাপত্তাকর্মীরা বিশ্বের দ্রুততম মানবের কাছে অনুরোধ করেন তাঁদের সঙ্গে একটা ছবি তোলার। সেলফিতে ছবি তোলার ঘটনাটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গেলে চাকরি থেকে ছাঁটাই করা হয় তাঁদের। গেমসের স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তাকর্মীদের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, কোনো অ্যাথলেট কিংবা খেলোয়াড়ের সঙ্গে কেউ যেন ছবি তোলার চেষ্টা না করে। ইয়াহু নিউজ।