ছবি বাঙ্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতায় পাতায় ছবি। সেসব ছবিতে ডেভিড বেকহামকে পাওয়া যাবে চেনা-অচেনা দুই রূপেই। সাবেক ইংলিশ অধিনায়কের বর্ণাঢ্য জীবন আর ফুটবল ক্যারিয়ারের ঝলমলে সব ছবি নিয়ে অক্টোবরে বইটি প্রকাশ করবে ফরাসি প্রকাশনা সংস্থা ল্যাগারদের। ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তাও পাকা করে নিয়েছে ওরা। কিছুদিন আগে জ্লাতান ইব্রাহিমোভিচের আত্মজীবনী ছাপিয়ে রমরমা ব্যবসা করেছে ল্যাগারদের, মোটা অঙ্ক পেয়েছেন ইব্রাও। বেকহামের ছবির বই তো তাহলে ‘হট কেকে’র মতো বিকোবে! রয়টার্স।