ছবিতে ক্যারিবীয় মেয়েদের ইতিহাস
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারায় তারা। বার্তা সংস্থা এএফপির সৌজন্যে ম্যাচটির কিছু মুহূর্তের ছবি দিয়ে সাজানো এই প্রতিবেদন।

এলিস ভিলানি একটি দুর্দান্ত শটের দর্শক ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটরক্ষক মেরিসা আগুইলেরা।

দারুণ এক শটে বল মাঠ ছাড়া করলেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

আরও একটি শট খেলছেন ল্যানিং।

ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজের মুঠোয় উইকেট দিয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি।

হেইলি ম্যাথুজের ৪৫ বলে ৬৬ রানের অসাধারণ ইনিংসটির পথে একটি শট খেলার মুহূর্তের ছবি।

খেলছেন ক্যারিবীয় মেয়েদের অধিনায়ক স্টেফানি টেলর। করেছেন ৫৭ বলে ৫৯।

হাফ-সেঞ্চুরির পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন টেলর।

ব্যস! চ্যাম্পিয়ন! জয়সূচক রানটি নেওয়ার পর আনন্দে শূন্যে লাফিয়ে উঠলেন ডিয়েন্ড্রা ডটিন।

মাঠের ভেতর ঢুকে পড়লেন শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের সকল খেলোয়াড়।

ওয়েস্ট ইন্ডিয়ান নারী দলের আনন্দ।

শিরোপা হাতে ছবির জন্য দাঁড়ালেন দলের সদস্যরা।