ছবিতে দেখুন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। দেশের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এ লিগ সব সময়ই অন্যরকম গুরুত্ব বহন করে ক্রিকেটারদের কাছে। টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। অনেক দিন পর এবার জাতীয় দলের প্রায় সব তারকা ক্রিকেটাররাই খেলছেন এবারের প্রিমিয়ার লিগে। এ কারণেই হয়তো এবার ক্রিকেটপ্রেমীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এ লিগ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শেষ মুহূর্তের অনুশীলনে মাঠে নেমেছিল কয়েকটি ক্লাব। সে অনুশীলনেরই কিছু মুহূর্ত দেখে নিন প্রথম আলোর ক্যামেরায় ...
১ / ১৮
অনুশীলনে লিজেন্ড অব রূপগঞ্জের ক্রিকেটাররা। এ দলে খেলছে নাঈম ইসলাম, সাব্বির রহমানরা
ছবি: শামসুল হক
২ / ১৮
শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলছেন নাসির হোসেন ও মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা।
ছবি: শামসুল হক
৩ / ১৮
অনুশীলনে সতীর্থদের কিছু একটা বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
ছবি: শামসুল হক
৪ / ১৮
আবাহনীর নেটে মুশফিকুর রহিম।
ছবি: শামসুল হক
৫ / ১৮
আবাহনীর নেটে দলের কোচিং প্যানেলের অন্যতম সদস্য ফয়সাল হোসেন।
ছবি: শামসুল হক
৬ / ১৮
মোহাম্মদ সাইফউদ্দিনকে ব্রিফ করছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ।
ছবি: শামসুল হক
৭ / ১৮
আবাহনীর অনুশীলনে অন্যান্যদের সঙ্গে নাজমুল হোসেন ও আরাফাত সানি।
ছবি: শামসুল হক
৮ / ১৮
প্রাইম ব্যাংকের অন্যতম তারকা এনামুল হক।
ছবি: শামসুল হক
৯ / ১৮
মোহামেডানের নেটে বোলিং করছেন বাঁ হাতি পেসার আবু হায়দার।
ছবি: শামসুল হক
১০ / ১৮
মোহামেডানের কোচ মেহরাব হোসেনের সঙ্গে শুভাগত হোম চৌধুরী।
শামসুল হক
১১ / ১৮
মোহামেডানের অনুশীলনে গা গরম করছেন আবু জায়েদ, ইরফান শুক্কুর ও নাদিফ চৌধুরী।
ছবি: শামসুল হক
১২ / ১৮
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অনুশীলনে কোচ সারোয়ার ইমরানের ব্রিফ শুনছেন ক্রিকেটাররা।
ছবি: শামসুল হক
১৩ / ১৮
উইকেটকিপিং গ্লাভসটা হাতে পরে একটু ক্যাচ অনুশীলন এনামুলের। পাশে অফ স্পিনার নাঈম হাসান।
ছবি: শামসুল হক
১৪ / ১৮
ফিল্ডিং অনুশীলনে প্রাইম দোলেশ্বরের ক্রিকেটাররা।
ছবি: শামসুল হক
১৫ / ১৮
প্রাইম দোলেশ্বরের চার সতীর্থ এনামুল হক জুনিয়র, সাইফ হাসান, শামীম পাটোয়ারি ও ফরহাদ রেজা।
ছবি: শামসুল হক
১৬ / ১৮
প্রাইম ব্যাংক দলের কোচিং প্যানেলে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।
ছবি: শামসুল হক
১৭ / ১৮
নেটে সাইফ হাসানের ব্যাটিং।
ছবি: শামসুল হক
১৮ / ১৮
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক সাজ্জাদ আহমেদ আছেন মোহামেডানের সঙ্গে।
ছবি: শামসুল হক