ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছক্কার হিসাব টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় তাৎক্ষণিকই দেখানো হয়। এবার বোধ হয় সময় হয়েছে টেস্টেও ব্যাপারটা চালু করার। টি-টোয়েন্টির প্রভাবে ছক্কাবৃষ্টি তো এখন টেস্ট ক্রিকেটেও। চলতি অ্যাশেজ সিরিজে তিন ম্যাচেই ছক্কা হয়েছে ৪৮টি। এক সিরিজে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড থেকে সংখ্যাটা মাত্রই তিন কম। ২০০৫ অ্যাশেজের পাঁচ ম্যাচ ছয় দেখেছিল ৫১টি। দুইয়ে ২০০৬ সালের ভারত-পাকিস্তান সিরিজটি। তিন ম্যাচেই ৪৯টি ছক্কা দেখেছিল পাকিস্তানের দর্শক। এবারের অ্যাশেজে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা ৩৬টি ছয় মেরেছেন। কোনো একটি দল এর চেয়ে বেশি ছয় মেরেছে মাত্র একবারই। ২০০৬ সালে ভারতের বিপক্ষে ৩৭টি ছয় মেরেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।