ছয় মাস পর পুরস্কারের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় মাস পরে কেন এই আর্থিক পুরস্কার? পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয় বললেন, ‘আমার খেলোয়াড়ি জীবনে দেখেছি ফাইনালের দিন আমাদের হাতে ডামি চেক ধরিয়ে দেওয়া হয়েছে। অনেক দিন পর হয়তো বাফুফে থেকে ফোন পেয়েছি পুরস্কারের টাকা নেওয়ার জন্য। এটা হতেই পারে। তবে আমরা এই প্রাইজমানির টাকা জোগাড় করতে পারিনি বলে দিতে এত দেরি হলো।’ তবে জানা গেছে, পাইওনিয়ার ফুটবল লিগের জন্য ঢাকা সিটি করপোরেশন ২০১১ সালে দিয়েছে ২৫ লাখ টাকা। আলোচনা সাপেক্ষে প্রতিবছর শতকরা ১০ ভাগ করে টাকা বাড়ার কথা। সেই হিসাবে এই বছর ২৭ লাখ টাকা দিচ্ছে সিটি করপোরেশন।