ছাঁটাইয়ের বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল কয়েকটি ম্যাচে ভালো খেলল না, বিদায়ঘণ্টা বাজিয়ে দাও কোচের! ইংল্যান্ডের ফুটবলে এমন হুটহাট কোচ ছাঁটাইয়ের সংস্কৃতির ঘোর আপত্তি শীর্ষ দুই কোচ অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন আর আর্সেনালের ওয়েঙ্গার তাঁদের ক্ষোভ জানিয়েছেন লিভারপুল থেকে রয় হজসনের বরখাস্ত হওয়া নিয়ে।ফার্গুসন ম্যানইউর দায়িত্ব সামলাচ্ছেন ২৪ বছর ধরে। ইংল্যান্ডের ফুটবলে এক ক্লাবে সবচেয়ে বেশি দিন থাকা কোচ এখন তিনিই। তবে অন্য কোচদের চাকরির অস্থিরতা তাঁকে পোড়ায়, ‘আমরা এমন একটা জায়গায় আছি, যেখানে কোচরা বরখাস্ত হচ্ছে অথবা বরখাস্ত হওয়ার ভয়ে আছে। যারা চাপে আছে, তাদের সবার জন্যই কষ্ট হয় আমার।’ আর ওয়েঙ্গার বলেছেন, ‘পত্রিকা খুললেই দেখবেন নতুন কোনো ম্যানেজার বরখাস্ত হয়েছে। আমি এর ঘোর বিরোধী।’