ছাইমেঘের ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাল আইসল্যান্ডের গ্রিমসভেটেন আগ্নেয়গিরি থেকে নিগর্ত ছাইমেঘ। ২৮ মে লন্ডনে অনুষ্ঠেয় ফাইনাল খেলার জন্য ক্লাবের প্রথম দলটি উড়াল দিল নির্ধারিত সময়ের দুই দিন আগেই। গতকালই বার্সার একটি দল লন্ডনে উড়ে গেছে।অতীতের অভিজ্ঞতা থেকেই বার্সেলোনার এই পরিবর্তিত পরিকল্পনা। গতবছরও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বার্সা। সেবার আইসল্যান্ডের অন্য এক আগ্নেয়গিরির ছাইমেঘের কারণে আকাশপথ বন্ধ যাওয়ায় প্লেনের বদলে বাসে করে এক হাজার কিলোমিটার পথ মাড়িয়ে ইতালিতে যেতে হয়েছিল। দীর্ঘ ভ্রমণের ধকল ইন্টার মিলানের কাছে ১-৩ গোলের পরাজয়ে প্রভাব ফেলেছিল বলে অনেকেই মনে করেন।এবার তাই সতর্ক বার্সেলোনা, কোনো ঝুঁকি না নিয়ে আগেভাগেই উড়াল দিল লন্ডনের পথে। এএফপি।