ছাগলের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। কথাটাকে চাইলে ‘ছাগলে কী না করে’ বলেও চালিয়ে দেওয়া যাবে। গ্রিসে ফুটবল ম্যাচে একটা ছাগল যা করেছে, এরপর তো বটেই। ক্রিট দ্বীপে একটা ফুটবল ম্যাচে খেলছিল স্থানীয় দুই দল ইলুন্ডা ও লেরাপেত্রা। মাঠের আশপাশেই চরে বেড়াচ্ছিল একটা ছাগল। হঠাৎ কী যেন খেয়াল হলো, মাঠে ঢুকেই সটান দাঁড়িয়ে পড়ল গোলপোস্টের সামনে। দাঁড়াল তো বটেই, এরপর নড়াচড়ার লক্ষণই নেই। গোলরক্ষক চেষ্টা করেও সেটাকে বের করতে পারলেন না। খেলোয়াড় ও রেফারিরা মিলে এরপর বের করে দিলেন বটে, খানিক বাদে আবার ঢুকে পড়ল মাঠে। এবারও সেই গোলপোস্টের সামনেই দাঁড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত আয়োজকদের কয়েকজন এসে সেটাকে অনেক দূরে নিয়ে গেলেন। কে জানে, পূর্বজন্মে ছাগলটা গোলরক্ষক ছিল কি না! ইএসপিএন।