ছায়ারহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূতপ্রেতে বিশ্বাস করেন? অলৌকিক সব কাহিনিকে সত্যি মনে হয়? তাহলে আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচটার উদাহরণ আপনি দিতেই পারেন। রিভার প্লেট ও রেসিং ক্লাবের একটি ম্যাচে যে জলজ্যান্ত ভূত দেখা গেছে মাঠে! টিভির জন্য ধারণ করা ওই ম্যাচের একটা ভিডিওতে দেখা গেছে, মাঠের প্রান্তসীমার ঠিক পাশে কিছু একটা যেন দৌড়াচ্ছে। ভালোমতো খেয়াল করলে বোঝা যাবে, ওটা কোনো মানুষের ছায়া। কিন্তু মাঠে কে অমন পাগলের মতো দৌড়াতে যাবে? আর যদি কেউ দৌড়ায়ও সেটা গ্যালারির দর্শকেরা অবশ্যই দেখবেন। কিন্তু দর্শকদের দাবি, মাঠে তাঁরা অমন কিছু দেখেননি। তাহলে ওই ছায়ার রহস্য কী? কারও কারও ধারণা, পুরো ব্যাপারটাই ভিডিওর কারসাজি। কিন্তু সেটা যদি না হয়! দ্য মিরর।