ছাড় দেবে না ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন প্রতিপক্ষের নাম আর্জেন্টিনা, নাইজেরিয়া আর বসনিয়া। ইরানের জন্য এবারের বিশ্বকাপ তাই হতে পারে অনেকটা শিক্ষা সফরের মতো। গ্রুপ পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে কেমন লাগে সেটা কখনোই জানতে পারেনি ইরান, এবার পারলেও তা হবে বিশ্বকাপের বড় অঘটন। জয়ের আশা করাটা বাড়াবাড়ি হবে, এটা জানেন ইরানি মিডফিল্ডার আন্দ্রানিক তেইমুরিয়ানও। তাই বলে আগে থেকে হাল ছেড়ে দিতে রাজি নন তিনি। উল্টো হুমকি দিচ্ছেন, ‘ইরানের বিপক্ষে খেলা কোনো প্রতিপক্ষের জন্যই সহজ হবে না।’একই সুর কোচ কার্লোস কুইরোজের কণ্ঠেও। ওয়েবসাইট।