ছাড়া পেলেন বাটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পতেই পার পেলেন সালমান বাট। সাজার অর্ধেক কাটিয়েই জেল থেকে ছাড়া পেয়েছিলেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। বাটকে কাটাতে হলো না দণ্ডাদেশের চার ভাগের এক ভাগ সময়ও। জেল হয়েছিল ৩০ মাসের, ছাড়া পেলেন মাত্র সাত মাস কাটিয়েই। বুধবার রাতে জেল থেকে ছাড়া পেয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। দেশের উদ্দেশে রওনা হয়েছেন ওই দিন রাতেই। কাল রাতে পৌঁছে যাওয়ার কথা দেশে। আইন অনুযায়ী আগামী ১০ বছরে আর ইংল্যান্ডে যেতে পারবেন না বাট।জেলে আচরণ ভালো করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে ইংল্যান্ডে। ওই আইনেই আগেভাগে ছাড়া পেয়েছেন আসিফ ও আমির। বাটের বাবা জুলফিকার বাট বুধবার পাকিস্তানের জিয়ো টিভিকে জানিয়েছেন, একই আইনে ছাড়া পাচ্ছেন তাঁর ছেলেও। বাটের আইনজীবী ইয়াসিন প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সালমান ও ওর পরিবারকে অনেক ভোগান্তি, চাপ, অপমানকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে। দেশে ফিরে সালমান পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে পারবে। ওর ছেলেকে দেখতে পারবে, কাছে টানতে পারবে। গত নভেম্বরে জন্মের পর ছেলেকে এখনো দেখতে পারেনি ও। প্রিয় মাতৃভূমিতে ফিরতে পারবে ও। ভাবমূর্তি আবার ফিরিয়ে আনা এবং শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ফেরার দীর্ঘ প্রক্রিয়া শুরু করতে পারবে।’ ওয়েবসাইট।