প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ বছরের-ই তো ব্যবধান। প্রেমের ক্ষেত্রে এটা আর এমন কী! দুজনে তাই ভাসিয়েছিলেন প্রেমের সাম্পান। কিন্তু পেত্রা কেভিতোভা ও রাদেক স্তেপানেকের সম্পর্কটা এক বছরও টিকল না। ছাড়াছাড়ি হয়ে গেছে চেক প্রজাতন্ত্রের দুই টেনিস তারকার। কেভিতোভাকে উদ্ধৃত করে চেক ট্যাবলয়েড পত্রিকা ব্লেস্ক লিখেছে, ‘দুজনেই শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হওয়ায় একই সঙ্গে ক্যারিয়ার এবং সম্পর্কের সমন্বয় করাটা কখনো কখনো অসম্ভবই হয়ে দাঁড়ায়।’ দুজনের হূদয়ঘটিত আগের সম্পর্কও ছিল স্বদেশি পেশাদার খেলোয়াড়ের সঙ্গেই। ৩৫ বছর বয়সী স্তেপানেক বিয়ে করেছিলেন নিকোল ভাইদিসোভাকে, এর আগে তাঁর সম্পর্ক ছিল মার্টিনা হিঙ্গিসের সঙ্গে। ২৪ বছর বয়সী কেভিতোভা সেই কৈশোর থেকে চেনা অ্যাডাম পাভলাসেকের জুটি হয়ে ছিলেন অনেক দিন। ওয়েবসাইট।