ছায়া বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি দিন আগের কথা নয়। কয়েক বছর আগেও উপমহাদেশে ক্রিকেট ছিল শুধুই শীতকালীন খেলা। কুয়াশা-ঘেরা শীতের সকালে শীতের কাপড় গায়ে চাপিয়ে খেলতে নামতেন ক্রিকেটাররা। দিন বদলে গেছে। এখন ঘোর বর্ষাকালেও ক্রিকেট-উৎসব হয় এ দেশে। আর এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগটা হচ্ছে গ্রীষ্মের চাঁদিফাটা গরমে। অসহ্য গরম থেকে কিছুটা পরিত্রাণ পেতেই কাল ফতুল্লায় কলাবাগান কেসি-দোলেশ্বর ম্যাচে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। পানি পানের বিরতিগুলো হয়ে গেল ছায়া বিরতি। প্রতিবার পানি পানের বিরতির সময়ই দেখা গেল ক্রিকেটারদের রোদের হাত থেকে বাঁচাতে বিশাল বিশাল সব ছাতা নিয়ে মাঠে ঢুকছেন সতীর্থরা। আম্পায়াররাও বাদ পড়েননি, রিজার্ভ আম্পায়ার প্রতিবারই ছাতার ছায়ায় ঢেকেছেন তাঁদের।