ছিটকে গেল মুম্বাই, আশায় চেন্নাই
আইপিএলে সাতে মুম্বাইয়ের প্রথম কয়েকটি ম্যাচ দেখে মনে হয়েছিল, শিরোপা তো দূরে থাক, পয়েন্ট টেবিলে নিচের দিকেই থাকবে গতবারের চ্যাম্পিয়নরা! সব পূর্ভাবাস মিথ্যা করে মুম্বাই শেষ চারে উঠল দুর্দান্তভাবেই। কিন্তু সব গড়বড় হয়ে গেল আজ। দ্বিতীয় প্লে-অফে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হেরে ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না রোহিত শর্মার দলের।
মুম্বাইয়ের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য চ্যালেঞ্জিং বটে। সুরেশ রায়না, ফ্যাপ ডু প্লেসিস সে চ্যালেঞ্জ গ্রহণ করল ভালোভাবেই। ৭ উইকেটে হারিয়ে ফাইনালের পথে খানিকটা এগোল। তবে তার আগে চেন্নাইকে জিততে হবে পাঞ্জাবের বিপক্ষে। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৪ এসেছে রায়নার ব্যাট থেকে।
এর আগে লেন্ডল সিমনসের ৬৭ ও মাইক হাসির ৩৯ রানের সুবাদে দারুণ শুরু করেছিল মুম্বাই। ২০ ওভারে শেষে ৮ উইকেটে ১৭৩—সংগ্রহটা মন্দ নয়। কিন্তু চেন্নাইয়ের হাতেও যে ছিল কয়েকজন ডাকসাইটে ফিনিশার! ফলে শেষ অবধি পরাজয়ের যাতনা নিয়েই এবারের আইপিএল মিশন শেষ করতে হলো মুম্বাইকে।