ছিটকে গেলেন কুলাসেকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে ভালোই ভুগিয়েছেন বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে অবশ্য সুবিধা করতে পারেননি। সামনে আর ভোগানোর সুযোগ আপাতত পাচ্ছেন না নুয়ান কুলাসেকেরা। পরশুর ম্যাচেই চোট পেয়েছেন কুঁচকিতে, সেই চোটই ডানহাতি পেসারকে ফিরিয়ে নিচ্ছে দেশে। এই সিরিজের শেষ দুটি ওয়ানডে তো বটেই, এশিয়া কাপও খেলতে পারবেন না এই পেসার। পরিবর্ত ক্রিকেটারের নামটিও জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আজই বাংলাদেশে চলে আসার কথা ধাম্মিকা প্রসাদের।
গতিময় পেসার হিসেবে অনেক সম্ভাবনা নিয়ে লঙ্কান ক্রিকেটে আবির্ভাব হয়েছিল প্রসাদের। পিঠের চোটের কারণে দলে নিয়মিতই হতে পারেননি। ১২ ওয়ানডের সর্বশেষটি খেলেছিলেন ২০১২ সালের মার্চে। এই ৩০ বছর বয়সে আবার সুযোগ পেলেন আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবনের। ফিট হয়ে উঠলে অবশ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি খেলতে আবার বাংলাদেশে ফিরবেন কুলাসেকেরা। ওয়েবসাইট।