ছিটকে গেলেন গ্যাব্রিয়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা যথেষ্ট খারাপ। এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ। অ্যাঙ্কেলে চোটের কারণে এই টেস্টে আর খেলতে পারবেন না শ্যানন গ্যাব্রিয়েল। তবে আরও পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে চোট গুরুতর কি না। গুরুতর কিছু হলে দেশেও পাঠিয়ে দেওয়া হতে পারে এই ক্যারিবিয়ান পেসারকে।
হোবার্টে প্রথম দিনে ১০ ওভার বোলিং করে ৫৯ খরচায় জো বার্নসের উইকেটটি নিয়েছেন গ্যাব্রিয়েল। তবে চোট পেয়ে চা-বিরতির পর আর মাঠে নামতে পারেননি। ক্রিকইনফো।