ছিটকে গেলেন ডুমিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত একটা প্রথম দিন। কিন্তু শেষ পর্যন্ত সেই দিনের শেষে একটা দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। গোড়ালির চোটে পড়ে পুরো সিরিজের জন্য ছিটকে গেলেন জেপি ডুমিনি। এই টেস্টে তাই একজন ব্যাটসম্যান কম নিয়েই খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।অলস সময় কাটানো ডুমিনি দিনের খেলা শেষে হালকা শারীরিক অনুশীলন করছিলেন। এ সময় একটি রাগবি বলে লাথি কষতে গিয়ে এই অনাহুত চোট। আজ অস্ত্রোপচার হওয়ার কথা তাঁর। এই অলরাউন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে ছয় মাস। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভালোই বিপদে পড়ে গেল। ব্যাটিংয়ের জন্য শুধু নয়। শেষ মুহূর্তে ইমরান তাহিরকে বসিয়ে দলে একজন বাড়তি পেসার নেওয়া হয়েছিল। ডুমিনির অফস্পিনটাও যে খুব দরকার ছিল গ্রায়েম স্মিথের। ওয়েবসাইট।