ছিটকে গেলেন ফিল্যান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক গ্রায়েম স্মিথের ভাষায় প্রথম টেস্টে ভারনন ফিল্যান্ডার ছিলেন ‘সাময়িক ফিট’। তবে পুরোপুরি ফিট না থেকেও কেপটাউনের নায়ক ছিলেন ফিল্যান্ডারই। ৫ ওভারে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে, কিউইরা ডুবেছিল ‘৪৫’ লজ্জায়। দ্বিতীয় টেস্টে অন্তত একটা স্বস্তি নিয়ে মাঠে নামতে পারছে ব্রেন্ডন ম্যাককালামের দল। হ্যামস্ট্রিংয়ের চোট পোর্ট এলিজাবেথ টেস্ট থেকে ছিটকে দিয়েছে ফিল্যান্ডারকে। কেপটাউনের দ্বিতীয় ইনিংসেই হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছেড়েছিলেন ২৭ বছর বয়সী পেসার। পাকিস্তান সিরিজ সামনে রেখে তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না দক্ষিণ আফ্রিকা। শুক্রবার শুরু পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশে ফিল্যান্ডারের জায়গা নিচ্ছেন ররি ক্লেইনভেল্ড। ওয়েবসাইট।