ছিটকে গেলেন রাজ্জাক-মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপাল মন্দই বলতে হবে আবদুল রাজ্জাক ও শোয়েব মালিকের। নিজেদের প্রমাণের আরেকটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না। চোটের কারণে দুজনেই ছিটকে পড়লেন দল থেকে।
সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া সিরিজে অনেকটা অপ্রত্যাশিতভাবেই টি-টোয়েন্টি দলে ডাক পান রাজ্জাক ও মালিক। কিন্তু দুজনেই ব্যর্থ। রাজ্জাক দুই ম্যাচে করেন ১০ ও ০ রান, মালিক ১২ ও ১৫। উইকেটও পাননি কেউ। তার পরও দুজনেই টিকে যান দলে। দলের সঙ্গী হয়ে ফিরতি সিরিজ খেলতে দুজনেই উড়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কিন্তু হায়! আজ যখন জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান, রাজ্জাক-মালিক হয়তো তখন থাকবেন পাকিস্তানগামী বিমানে। কিংবা তারও আগেই পৌঁছে যাবেন দেশে। ওয়েবসাইট।