ছিটকে পড়লেন ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে বছরের প্রথম ম্যাচটা দারুণ কেটেছে সেরেনা উইলিয়ামসের। রাশিয়ার এলেনা ভেসনিনাকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পেত্রা কেভিতোভাও। নিউজিল্যান্ডের মারিনা এরাকোভিচকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসের ভাগ্য অবশ্য খারাপই বলতে হয়। অ্যাঞ্জেলিক কেরবারের কাছে ৬-৪, ৬-১ গেমে হারায় দ্বিতীয় রাউন্ডেই বিদায়-ঘণ্টা বেজে গেছে তাঁর।দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ আরেক রুশ খেলোয়াড় আনাস্তাসিয়া পাভলিওনচেঙ্কোভা। অন্যদিকে কেভিতোভা লড়বেন চেক প্রজাতন্ত্রের লুচি রাদেকার বিপক্ষে। ম্যাচ শেষে সেরেনার প্রতিক্রিয়া, ‘আমার খুব ভালো লাগছে। এ বছর ইউরোপে এটাই প্রথম ম্যাচ ছিল আমার। আমি শুধু আমার এই ফর্ম ধরে রাখতে চাই।’মাদ্রিদের নিল ক্লে কোর্টে জয় পাওয়ার ব্যাপারে সেরেনা বলেন, ‘নিল ও লাল ক্লে কোর্টের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না আমি। আমার সব সময়ই তা একইরকম মনে হয়।’ রয়টার্স।