ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা দিয়ে হাঁটছিলেন বিয়াঙ্কা। মোটরবাইকে ঝোড়ো গতিতে এসে ৮ ছিনতাইকারী ঘিরে ধরল তাঁকে। একঝটকায় হাতের মোবাইল ফোনটা নিয়ে নিল তাঁর। হাতে থাকা ব্যাগটিও নেওয়ার উদ্দেশ্য ছিল ছিনতাইকারীদের। শুরুর ধাক্কা সামলে বিয়াঙ্কা প্রতিরোধের চেষ্টা করলে চম্পট দেয় তরুণেরা। এমন একটি খবর খেলার পাতায় ছাপা হওয়ার কারণ বিয়াঙ্কা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল গ্যাসকোয়েনের পালিত কন্যা। গত মঙ্গলবার মধ্য লন্ডনে ঘটে যাওয়া এ ঘটনাটি টুইটারে জানিয়েছেন ২৮ বছর বয়সী বিয়াঙ্কা। ছিনতাইকারীরা সাবেক এই মডেলের চোখে যথেষ্টই ‘বিনয়ী’। তবে মোবাইল ফোনটি খোয়া যাওয়ার জন্য মন

খারাপ বিয়াঙ্কার। নতুন একটি মোবাইল কিনে নিতে পারবেন। কিন্তু পুরোনো মোবাইলে যে জমানো ছিল বাবার সঙ্গে বিনিময় করা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এসএমএস! মেইল অনলাইন।