প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল কিংবা আর্জেন্টিনায় এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে। সড়ক-মহাসড়কে তারকা ফুটবলারদের গাড়ি থামিয়ে বন্দুকের মুখে সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে ডাকাতেরা। নাপোলির ফুটবলাররা অবশ্য বলতে পারেন নেপলসই বা কম কিসে! ইতালির এই শহরে সর্বশেষ ছিনতাইয়ের শিকার হওয়া ফুটবলার লরেঞ্জো ইনসিনিয়ে। শনিবার রাতের খাবার খেয়ে বন্ধুসহ বাসায় ফিরছিলেন। দুটি স্কুটারে এসে ছিনতাইকারীরা আটকায় তাঁদের গাড়ি। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় অর্থ, ঘড়ি ও অন্যান্য মূল্যবান জিনিস। এর আগে নাপোলিতে খেলে যাওয়া ভ্যালন বেহরামি, হুয়ান জুনিগাও শিকার হয়েছিলেন ছিনতাইয়ের। বাদ যাননি নাপোলির বর্তমান অধিনায়ক মারেক হামসিকও। চলতি সিরি আতে নাপোলির পুনর্জন্মে ১১ গোল করে ভালো ভূমিকা রেখেছেন লরেঞ্জো ইনসিনিয়ে। কিন্তু মাঠের বাইরে ছিনতাইকারীদের কাছে কি এর মূল্য আছে! এএফপি।