ছিনতাই-চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা দিয়েছিলেন আগেই। রবার্ট লেভানডভস্কি তাঁর কথা রেখেছেন। কোনো টানাপোড়েন ছাড়াই বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি করেছেন। ভুল! বায়ার্নের পথ থেকে সরিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের পোলিশ স্ট্রাইকারকে দলে টানতে আর্সেনালসহ একাধিক ক্লাব টানাটানি করেছে। কূটকৌশলে রিয়াল মাদ্রিদ তো বায়ার্নের ভবিষ্যৎ খেলোয়াড়কে ‘ছিনতাই’-ই করতে চেয়েছিল। ঘটনাটা ফাঁস করে দিয়েছেন লেভানডভস্কির এজেন্ট মাইক বার্থেল। ‘রিয়াল মাদ্রিদ নীতিবহির্ভূত প্রস্তাব করেছিল’—স্পিগেল অনলাইনকে বলেছেন তিনি। নিজেদের ‘সুনাম’ অক্ষুণ্ন রেখে রিয়াল এক কোটি ইউরোর চুক্তি আর বছরে ৯৫ লাখ ইউরো বেতন দেওয়ার টোপও ফেলেছিল। কিন্তু লেভানডভস্কি বায়ার্নকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাননি। ওয়েবসাইট।