ছিনতাইকারীর কবলে প্যারালিম্পিয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী আগস্টে রিও ডি জেনিরোতে বসছে অলিম্পিক। তার আগে জিকা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন অ্যাথলেটরা। উদ্বেগ আছে রিওর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। শহরটির নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি প্রমাণ পাওয়া গেল গত রোববার। অনুশীলনের জন্য রিওতে আসা অস্ট্রেলিয়ার এক নারী প্যারালিম্পিয়ান ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছয়টি প্যারালিম্পিকে অংশ নেওয়া লিজল টেসকে অস্ত্রের মুখে ধাক্কা দিয়ে ফেলে তাঁর বাইসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় বাইসাইকেল খুইয়েছেন টেসের সঙ্গী ফিজিওথেরাপিস্ট সারা রস। বিবিসি।