প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভিতে যখন চলে প্রিয় দলের খেলা, তখন কি কাজে মন দেওয়া সম্ভব? ছাত্রদের পক্ষেও সম্ভব নয় ক্লাসের পড়ায় মন দেওয়া। লিগ ওয়ানের ক্লাব তুলোজ তাই অভিনব এক পথ বাতলেছে। কাপ কোয়ার্টার ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে খেলবে ক্লাবটি, কিন্তু খেলার সময় পড়েছে বিকেল ৫টায়! এ সময় না ছুটি হয় স্কুল, না শেষ হয় অফিস। সমর্থকদের তো মাথায় হাত! তাঁদের কথা ভেবেই নিজেদের ওয়েবসাইটে ছুটির আবেদন তৈরি করে দিয়েছে তারা, সবাইকে শুধু তা ডাউনলোড করে কারণগুলোতে টিক দিতে হবে। ‘তুলোজের দ্বাদশ ব্যক্তি হয়ে খেলব’, ‘মার্সেইকে হারতে দেখব’সহ অনেকগুলো ‘গ্রহণযোগ্য’ কারণই দেখিয়েছে ক্লাবটি। ওই আবেদনপত্রে অবশ্য একটা শপথও নিতে বলা হয়েছে সবাইকে। কাজে বা পড়ায় ফিরে সবাইকে দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। ইএসপিএন।