ছুটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে খেলার রোমাঞ্চ তো থাকবেই। ব্রাজিল বিশ্বকাপ মানে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সুযোগও। কিন্তু সেই রোমাঞ্চ থেকে বঞ্চিতই হতে যাচ্ছেন ক্যামেরুনের খেলোয়াড়েরা৷ বিশ্বকাপের সপ্তাহ দুয়েক আগেই কোচ ভলকার ফিনকে খেলোয়াড়দের হুঁশিয়ার করে দিয়েছেন, বিশ্বকাপে ছুটি বাতিল! স্বাগতিক ব্রাজিল, ক্রোয়েশিয়া ও মেক্সিকোর সঙ্গে কঠিন গ্রুপে পড়লেও ক্যামেরুন ব্রাজিল যাচ্ছে অন্তত দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন নিয়ে। ‘এটা কঠিন গ্রুপ। তবে আমরা সেখানে ছুটি কাটাব না!’—অস্ট্রিয়ায় মেসিডোনিয়ার সঙ্গে গা-গরমের ম্যাচের প্রস্তু​িত নেওয়ার সময় ক্যামেরুনের জার্মান কোচ মজা করেই বলেছেন কথাটা। এএফপি।